বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী গুলিস্তানে ছাত্রলীগের দুই সদস্য ককটেলসহ গ্রেফতার
logo

গুলিস্তানে ছাত্রলীগের দুই সদস্য ককটেলসহ গ্রেফতার

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ মেহেদী হাসান ফাহিম (৩০) ও মোঃ আরিফুর রহমান রাজা (৩০)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৯:৩৫ ঘটিকায় গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫/৬ ধারায়  পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন