অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আট তলা বাণিজ্যিক ভবনে । খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আট তলা ভবনটির ছাদের ওপর থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘সন্ধ্যায় আমরা গুলিস্তানের জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।’
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুনের কারণও নিশ্চিত হওয়া যায়নি।