বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খুলনা গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
logo

গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

জাতীয় পার্টির (জাপা) বরিশালের জেলা ও মহানগর কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

জাপার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও আইনজীবী আব্দুল জলিল আজ শুক্রবার ০৪ জুলাই  দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, আদালতের কোনো কাগজপত্র এখনো আমি হাতে পাইনি।

আইনজীবী আব্দুল জলিল জানান, গত ৩১ মে দিবাগত রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডস্থ জাপার জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনার পর জাপার পক্ষ থেকে থানায় মামলা দায়ের করতে গেলে কোতোয়ালী মডেল থানা পুলিশ মামলা গ্রহণ করেননি। 

পরে আদালতে অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে ৩ জুলাই শেষকার্যদিবসে আদালতের বিচারক মামলাটি এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ৩ জুলাই অভিযোগপত্র থানায় পাঠানোর পর ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ডলি আদালতের আদেশ গ্রহণ করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের ২৫ নেতার নামোল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙটুরের ঘটনায় আদালতে মামলা দায়েরের বিষয়টি আমাদের জানা নেই। তবে এমন কিছু হয়ে থাকলে আইনগতভাবে তা মোকাবেলা করা হবে। 
সূত্রমতে, গত ৩১ মে বিকেলে বরিশাল নগরীতে জাপার একটি মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে। এ সময় জাপার পক্ষ থেকে পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের মারধর করা হয়। 

এরপর ওইদিন রাত নয়টার দিকে গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার জবাবে গণঅধিকার পরিষদের এক নেতা জাপা চেয়ারম্যান ও মহাসচিবসহ বেশ কয়েকজনের নামোল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন