বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসিফ রাজধানীর শ্যামপুরে গ্রেফতার
logo

গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসিফ রাজধানীর শ্যামপুরে গ্রেফতার

 ২৫/০৫/২০২৫ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক বহনকালে আনুমানিক ৫০,১০০/- (পঞ্চাশ হাজার একশত) টাকা মূল্যমানের ১.৬ কেজি (এক কেজি ছয়শত গ্রাম) গাঁজা ও ৭ (সাত) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আসিফ (১৯), পিতা- মোহাম্মদ আলী, সাং- ব্যাপারীকান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর বলে জানা যায়। 

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে 
রাজধানীর শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। 

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন