বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাককে গ্রেফতার করেছে সিটিটিসি
logo

গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাককে গ্রেফতার করেছে সিটিটিসি

গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বছরের কারাদণ্ড ও ২৮ লক্ষ ৭২ হাজার  টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাক আহম্মেদ (৫২)-কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম।

আজ রবিবার (১৩ জুলাই ২০২৫খ্রি.) গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, সিটিটিসি'র টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোস্তাক আহম্মেদকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলায় এই সাজা প্রদান করা হয়েছিল। গ্রেফতারের পর তাকে বিধিমোতাবেক দারুস সালাম থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন