র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২২/০৫/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.৫০ ঘটিকার ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত ভাঙ্গা টোল প্লাজার সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি মোটরসাইকেল তল্লাশী করে ১০০ (একশত) বোতল স্কাফ সিরাপ, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ টাকা)’সহ ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মো: সাইফুল ইসলাম (৩৩), পিতা- সিদ্দিকুর রহমান, সাং- সুটিয়াকাঠি, থানা- নেছারাবাদ, জেলা- পিরোজপুর বলে জানা যায়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে স্কাফ সিরাপসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর জেলার ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকা ১০০ বোতল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকা ১০০ বোতল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২২/০৫/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.৫০ ঘটিকার ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার এলাকায় একটি অভিযান পরিচালনা
করে। উক্ত ভাঙ্গা টোল প্লাজার সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি মোটরসাইকেল তল্লাশী করে ১০০ (একশত) বোতল স্কাফ সিরাপ, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ টাকা)’সহ ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মো: সাইফুল ইসলাম (৩৩), পিতা- সিদ্দিকুর রহমান, সাং- সুটিয়াকাঠি, থানা- নেছারাবাদ, জেলা- পিরোজপুর বলে জানা যায়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা
হতে অবৈধভাবে স্কাফ সিরাপসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর জেলার ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত