বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ফরিদপুরের সালথায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য মামলার ৭ জন আসামী গ্রেফতার
logo

ফরিদপুরের সালথায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য মামলার ৭ জন আসামী গ্রেফতার

গত ০৯/০৪/২০২৫, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিকটিম মো: নাহিদ মাতুব্বর (২৩) বাড়ি থেকে রওনা করে বালিয়া বাজার ভিকটিমের দোকানের সামনে পৌঁছালে পূর্ব হতে ওত পেতে থাকা আসামী জাহিদ মাতাব্বর (৫১)’সহ অপরাপর আসামীগণ দেশীয় অস্ত্র সস্ত্র রামদা, ছেন দা, চাইনিজ কুড়াল, ঢাল, সড়কি, শাবল ও লাঠিসোঁটা নিয়ে ভিকটিমের উপর হামলা করে এবং আসামীগণ বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ভিকটিমকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর জেলার সালথা থানার মামলা হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ৩১/০৫/২০২৫, র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামী ১. জাহিদ মাতাব্বর (৫১), পিতা- মৃত মমিন মাতাব্বর, সাং- বালিয়াঘাট্টি, ২. ইস্কেন্দার আলী (৪৫), পিতা- মৃত শাহিদ মাতাব্বর, সাং- কাটিয়ারঘাট্টি, ৩. জাহাঙ্গীর মাতাব্বর (৪০), পিতা- সিরাজ মাতাব্বর, সাং- দোহারঘাট্টি, ৪. হাফিজুর রহমান (৩৭), পিতা- গালিম মাতাব্বর, সাং- বড়বালিয়া, ৫. রিপন মাতাব্বর (৪৩), পিতা- মৃত টুকু মাতাব্বর, সাং- বালিয়াঘাট্টি, ৬. মো: শাহিন বেপারী (৪৪), পিতা- রুস্তম বেপারী, সাং- বালিয়াঘাট্টি ও ৭. মো: জাফর মাতাব্বর (৬২), পিতা- মৃত আকমল মাতাব্বর, সাং- বালিয়াঘাট্টি, সর্ব থানা- সালথা, জেলা- ফরিদপুর'দের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব
 

খুঁজুন