বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ফরিদপুরে হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার
logo

ফরিদপুরে হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার

গত ২৬/০৫/২০২৫, ভিকটিম ইলেকট্রিক মিস্ত্রী নিরব শেখ (১৮) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার পরিবার কোনো খোঁজখবর না পেয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। খোঁজাখুজির একপর্যায়ে গত ২৯/০৫/২০২৫,  একই থানার বিল মামুদপুর আকাব্বর মোল্লা ডাঙ্গী এলাকায় জনৈক হায়দার চোকদার এর কাঠ বাগানে জঙ্গলের ভেতর ভিকটিমের বিবস্ত্র অর্ধপচনশীল ফুলা লাশ পাওয়া যায়। পরবর্তীতে ডিসিস্টের বাবা রিয়াজুল শেখ (৪০) বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ডিসিস্ট নিরব শেখ'কে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করেছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা হয়।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ৩১/০৫/২০২৫, র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চরকমলা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী ১। মো: সোহাগ কবির (২০), পিতা- মৃত সোহেল ফকির,  সাং- আকাব্বর মোল্লা ডাঙ্গী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর এবং অদ্য ০১/০৬/২০২৫,  উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন উত্তর শিরগ্রাম এলাকা থেকে উল্লেখিত হত্যা মামলার *তদন্তে প্রাপ্ত আসামী ২। মোঃ আসিফ ফকির (১৯), পিতা- মৃত সাদেক আলী ফকির, সাং- আকব্বর মোল্যাডাঙ্গী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন