বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার প্রধান আসামী সাদ্দাম শেখ গ্রেফতার করেছে র‌্যাব-১০
logo

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার প্রধান আসামী সাদ্দাম শেখ গ্রেফতার করেছে র‌্যাব-১০

গত ৩১/০৩/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকায় আসামি সাদ্দাম শেখ (৩০) মোবাইল ফোনের মধ্যেমে ভিকটিম (৩০)’কে অটোরিকশা যোগে ঘোরাফেরার উদ্দেশ্যে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন ঘরুয়া এলাকায় ডেকে নিয়ে যায়| আসামি সাদ্দাম শেখ ভিকটিমের পূর্ব পরিচিত হওয়ায় ভিকটিম সরল বিশ্বাসে উক্ত স্থানে গেলে আসামি সাদ্দাম শেখ’সহ অপরাপর আসামিগণ সংঘবদ্ধভাবে ভিকটিমকে মারধর করে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে| এ সময় আসামিগণ ভিকটিমের সাথে থাকা প্রায় ৮০,০০০/- (আশি হাজার) টাকা মূল্যমানের  স্বর্ণালঙ্কার এবং নগদ ৩,৫৭০/- (তিন হাজার পাঁচশত সত্তর) টাকা ছিনিয়ে নেয়|

এ ঘটনায় ভিকটিম নিজেই ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ৮৮, তারিখ- ০১/০৪/২০২৬ ধারা- ৩২৩/৩৭৯/ পেনাল কোড ১৮৬০ তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০ রুজু হয়| উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামীদ্বয়কে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন| উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে|

এরই ধারাবাহিকতায় গতকাল ০৯/০৪/২০২৬ তারিখ রাত আনুমান ২৩.৩০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী সাদ্দাম শেখ (৩০), পিতা- টুকু শেখ, সাং- দক্ষিণ গঙ্গাধরদী, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে|  

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

খুঁজুন