বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খুলনা ফকিরহাটে ২০ হাজার ৩০০শত পিচ ইয়াবাসহ মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ
logo

ফকিরহাটে ২০ হাজার ৩০০শত পিচ ইয়াবাসহ মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ

ফকিরহাটে ২০ হাজার ৩শত পিচ ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।

রোববার ১৩ জুলাই রাত আড়াইটার দিকে বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাটাখালী বাস স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়

গ্রেফতার কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ রবিবার বিকেলে প্রেস ব্রিফিং করে করে সাংবাদিকদের এ তথ্য জানান।  

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা থেকে পরিবহন যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসছে। 

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়স্থ সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপরে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়।

চেকপোস্ট চলাকালীন রাত আড়াইটার দিকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮ খুলনার দিক থেকে আসতে দেখে গাড়িটিকে থামানো হয়। 

এরপর পরিবহন তল্লাশীকালে বাসের বক্স এর ভিতরে রক্ষিত একটি কালো রংয়ের প্লাস্টিকের ক্যারেটের আমের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল রংয়ের জীপারের মধ্য থেকে বিশ হাজার তিন শত পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এসময় এ ক্যারেটের মালিক কামাল হোসেনকেও গ্রেফতার করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন