ফিওনা লাক্সারি রিসোর্ট ও প্রাইম ইউনিভার্সিটির সহযোগিতায় জাতীয় ব্যবসায় শিক্ষা ভিত্তিক সংগঠন বিজনেস জিনিয়াস বাংলাদেশ (BGB) আয়োজন করেছে “৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ অ্যান্ড উইন্ডো মিডিয়া ফেস্ট-২০২৬”। গত ৯ মে প্রাইম ইউনিভার্সিটির হলরুমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (FoHTEM) এবং বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্স (BDW)।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে উদ্ভাবনী ব্যবসায়িক আইডিয়া, ওপেন ডিবেট, পাবলিক স্পিকিং, গেম শো, সাংস্কৃতিক পরিবেশনা এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের দক্ষতা উপস্থাপন করেন।
দিনব্যাপী আয়োজনে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার, প্রশ্নোত্তর পর্ব, স্কিল অ্যাসেসমেন্ট কার্যক্রম, লাইভ ডিসকাশন শো, “মিট দ্য সেলিব্রিটি” সেশন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান আয়োজক ও FoHTEM এবং বিজনেস জিনিয়াস বাংলাদেশের চেয়ারম্যান এম এ নাহিয়ান স্বাগত বক্তব্য প্রদান করেন। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিসের মোহাম্মদ আবু সালেহ, ফিওনা লাক্সারি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়সাল হোসাইন, মাইজবস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান (সবুজ), ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও শাবাজ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক খাবির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এনএইচটিটিআই-এর হেড অব ফুড অ্যান্ড বেভারেজ জাহিদা বেগম।
আয়োজকরা জানান, “৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ অ্যান্ড উইন্ডো মিডিয়া ফেস্ট-২০২৬” তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও ব্যবসায়িক জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
ফিওনা লাক্সারি রিসোর্টের উপস্থাপনায় অনুষ্ঠিত হলো ৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৬
ফিওনা লাক্সারি রিসোর্টের উপস্থাপনায় অনুষ্ঠিত হলো ৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৬
ফিওনা লাক্সারি রিসোর্ট ও প্রাইম ইউনিভার্সিটির সহযোগিতায় জাতীয় ব্যবসায় শিক্ষা ভিত্তিক সংগঠন বিজনেস জিনিয়াস বাংলাদেশ (BGB) আয়োজন করেছে “৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ অ্যান্ড উইন্ডো মিডিয়া ফেস্ট-২০২৬”। গত ৯ মে প্রাইম ইউনিভার্সিটির হলরুমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (FoHTEM) এবং বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্স (BDW)। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে উদ্ভাবনী ব্যবসায়িক আইডিয়া, ওপেন ডিবেট, পাবলিক স্পিকিং, গেম শো, সাংস্কৃতিক পরিবেশনা এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের দক্ষতা উপস্থাপন করেন।
দিনব্যাপী আয়োজনে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার, প্রশ্নোত্তর পর্ব, স্কিল অ্যাসেসমেন্ট কার্যক্রম, লাইভ ডিসকাশন শো, “মিট দ্য সেলিব্রিটি” সেশন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান আয়োজক ও FoHTEM এবং বিজনেস জিনিয়াস বাংলাদেশের চেয়ারম্যান এম এ নাহিয়ান স্বাগত বক্তব্য প্রদান করেন। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ
মন্ত্রণালয়ের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিসের মোহাম্মদ আবু সালেহ, ফিওনা লাক্সারি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়সাল হোসাইন, মাইজবস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান (সবুজ), ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও শাবাজ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক খাবির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এনএইচটিটিআই-এর হেড অব ফুড অ্যান্ড বেভারেজ জাহিদা বেগম। আয়োজকরা জানান, “৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ অ্যান্ড উইন্ডো মিডিয়া ফেস্ট-২০২৬” তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও ব্যবসায়িক জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত