বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী এসএসসি প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: র‍্যাব-১০ এর অভিযানে গ্রেফতার ২
logo

এসএসসি প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: র‍্যাব-১০ এর অভিযানে গ্রেফতার ২

রাজধানীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস” সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল একটি চক্র।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের কামরাঙ্গীরচর থানার হাসান নগর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা টেলিগ্রাম ও ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছিল।

র‍্যাব জানিয়েছে, এই ধরনের প্রতারণা শুধু আইনত দণ্ডনীয় নয়, এটি দেশের শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে র‍্যাব।

খুঁজুন