বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ড্রামে খণ্ডিত লাশ: পরকীয়ার জেরে বন্ধুকে হত্যা, মূল আসামি জরেজুল গ্রেফতার
logo

ড্রামে খণ্ডিত লাশ: পরকীয়ার জেরে বন্ধুকে হত্যা, মূল আসামি জরেজুল গ্রেফতার

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে দুটি ড্রামে পাওয়া খণ্ডিত লাশের রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি। পরকীয়া জনিত বিরোধ ও আর্থিক লেনদেনের জেরে খুন হন রংপুরের পেঁয়াজ-রসুন ব্যবসায়ী মো. আশরাফুল হক (৪৪)। এ ঘটনায় মূল অভিযুক্ত আশরাফুলের বন্ধু মোহাম্মদ জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে ডিবি।

ডিবি জানায়, জরেজুল ও কুমিল্লার গৃহবধূ শামীমা ইসলামের সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ডেমরার একটি ভাড়া বাসায় হাতুড়ি দিয়ে আঘাত করে বন্ধু আশরাফুলকে হত্যা করে জরেজুল। শামীমাও হত্যায় সহায়তা করে। পরদিন লাশ গুমের উদ্দেশ্যে চাপাতি দিয়ে ২৬ টুকরা করে দুইটি ড্রামে ভরে হাইকোর্ট সংলগ্ন এলাকায় ফেলে রেখে যায় তারা।

জরেজুলের দেখানো মতে সায়দাবাদ থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি ও বাসা থেকে স্কচটেপ ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে ডিবি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন