বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ডোমারে মাদক সেবনকালে ২ যুবক, আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড
logo

ডোমারে মাদক সেবনকালে ২ যুবক, আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

নীলফামারীর ডোমারে মাদক সেবককালে চঞ্চল দাস (৩৬) ও নয়ন মিয়া (৩৭) নামে ২ যুবককে আটক করেছে  ডোমার থানা পুলিশ, পরে তাদের ভ্রম্যমান আদালত বসিয়ে কারাদন্ড প্রদান করেন ইউএনও। 

বুধবার (২জুলাই) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই কাওছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ডোমার পৌর এলাকার কলেজপাড়ায় সার বিক্রেতা বেলাল হোসেনের বাড়ীর পিছন থেকে মাদকসেবক কালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে রাত ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে চঞ্চল দাস কে ১মাস ও নয়নকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

চঞ্চল দাস কলেজপাড়া এলাকার লেমু দাসের ছেলে এবং নয়ন বড়রাউতা বজিরপাড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাহী আদেশের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাদের জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে গারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন