বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ডোমারে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার
logo

ডোমারে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নীলফামারীর ডোমারে ৫০ বোতল ফেনসিডিলসহ আশিকুর রহমান (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ড চিকনমাটি কুলিপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আশিকুর রহমান ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই গনেণ চন্দ্র রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে চিকনমাটি কুলি পাড়ার নিজ বাড়ী থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে  ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

ডোমার থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ি আশিকুর রহমানের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন