বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ *দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ (এগারো) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ*
logo

*দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ (এগারো) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ*

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্যা ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নি সংযোগের ঘটনায় আরও ১১ (এগারো) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ (নয়) জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া একই সময়ে তেজগাঁও থানা পুলিশ কর্তৃক আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুর রহমান (৩০) ২। মোঃ জান্নাতুল নাঈম (২১) ৩। মো ফয়সাল (২৪) ৪। ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩) ৫। জুবায়ের হোসাইন (২১) ৬। মোঃ আলমাস আলী (২৯) ৭। জুলফিকার আলী সৌরভ (২২) ৮। নিয়াজ মাহমুদ (২৮) ৯। মোহাম্মদ মাইনুল ইসলাম (২২) ১০। মোঃ হাসেম (২৬) ও ১১। আরাফাত ইয়াসিন (২৯)।

ডিবি সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্যা ডেইলি স্টার কার্যালয়ে  ন্যক্কারজনক হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডিবি। এই প্রেক্ষিতে সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ (নয়)  জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তেজগাঁও থানা কর্তৃক আরও ২ (দুই) জন গ্রেফতার হয়। গত ২৪ ঘন্টায় এই ঘটনায় ১১ (এগারো) জনকে গ্রেফতার করা হলো। 

ন্যক্কারজনক এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ২৮ (আটাশ)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন