বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ডিএমপির ওয়ারী বিভাগের তৎপরতায় মোটরসাইকেল আরোহীর হারানো ১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার ও হস্তান্তর
logo

ডিএমপির ওয়ারী বিভাগের তৎপরতায় মোটরসাইকেল আরোহীর হারানো ১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার ও হস্তান্তর

যাত্রাবাড়ীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের কার্যকরী পদক্ষেপ ও তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেল আরোহীর হারিয়ে যাওয়া এক লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ভূয়সী  প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন ২০২৫ ) সকাল আনুমানিক ৯ টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে মোঃ আবুল হোসেন খান (৪৫) নামে এক ব্যক্তি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের উদ্দেশে রওনা দেন। তার কাছে ছিল এক লাখ ৬৫ হাজার টাকা। মোহাম্মদপুরে পৌঁছে তিনি ভুলবশত টাকার ব্যাগটি মোটরসাইকেলে রেখেই চলে যান। এরপর মোটরসাইকেল চালক টাকাসহ এলাকা ত্যাগ করেন।

টাকা হারানোর ঘটনায় আবুল হোসেন ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ)-এর নির্দেশনায় যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই হাসান বশির এর নেতৃত্বে এএসআই মহিউদ্দিন ও এএসআই  মাহবুল আলমের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। তারা সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মোটরসাইকেল চালককে সনাক্ত করেন এবং হারানো সমুদয় টাকা উদ্ধার করেন।

পরবর্তীতে হারানো টাকা প্রকৃত মালিক মোঃ আবুল হোসেন খানের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আবুল হোসেন পুলিশের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও পুলিশের এই তাৎক্ষণিক ও দায়িত্বশীল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন