বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয়জন গ্রেফতার
logo

ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয়জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মেহেরপুর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজামান (৫০) ২। মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল ওরফে মোল্লা রুবেল (৪৫) ৩। নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আকবর মেম্বার (৭৭) ৪। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল আলিম বেপারী (৫৪) ৫। ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহম্মেদ শুভ (৩৮) ও ৬। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আনছারুল করিম (৩০)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে ২০২৫)  ডিবি-তেজগাঁও বিভাগের পৃথক টিম রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহজামানকে মধ্য বসিলা এলাকা থেকে রুবেল ওরফে মোল্লা রুবেলকে গ্রেফতার করে। একই দিন ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে হাজী আলী আকবর মেম্বারকে গ্রেফতার করে।

ডিবি সূত্র আরও জানায়, মঙ্গলবার ডিবি-গুলশান বিভাগের একটি টিম রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মোঃ আব্দুল আলিম বেপারীকে গ্রেফতার করে। অন্যদিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে শাহাবুদ্দিন আহম্মেদ শুভকে গ্রেফতার করে। 

এছাড়া, আজ বুধবার (১৪ মে ২০২৫)ডিবি-উত্তরা বিভাগের একটি টিম রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আনছারুল করিমকে গ্রেফতার করে। আনছারুল করিমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খুঁজুন