বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী স্বপন মেম্বার রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রেফতার করেছে র‍্যাব-১০
logo

ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী স্বপন মেম্বার রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রেফতার করেছে র‍্যাব-১০

গত ১০/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় তালাকপ্রাপ্তা ভিকটিম (২৬) এর প্রাক্তন স্বামীর সহিত মামলা হওয়ার সুবাদে ভিকটিমকে সহযোগীতা ও আপোষের কথা বলে আসামী স্বপন মেম্বার (৪৮) ভিকটিমের নিকট হতে ১,৮০,০০০/- টাকা ও তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করে এবং আসামী স্বপন মেম্বার সু-কৌশলে মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেসকøাব সংলগ্ন একটি বন্ধ ঘরে ভিকটিমকে নিয়ে মারধর করে ও বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের পোষাক খুলে স্থিরচিত্র তৈরী করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম উক্ত বিষয়ে আসামী স্বপন মেম্বার এর বাড়িতে বিচার চাইতে গেলে আসামী স্বপন মেম্বার’সহ অপরাপর আসামীগণ তাকে মারধর করে রক্তাক্ত জখম করে ও ভিকটিমকে হত্যার হুমকি দেয়।

 এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে দুইটি পিটিশন দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ৩৩, তারিখ- ২২/০৬/২০২৫ খ্রি., ধারা- ৩২৩/৩২৪/৩০৭/৪০৬/৪২০/৫০৬/(২)/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৮(১)৮(২)৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং  মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ৩৫, তারিখ- ২৩/০৬/২০২৫ খ্রি., ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০০৩) এর ৯(১) রুজু হয়। উক্ত মামলা’দ্বয়ের তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১০/০৭/২০২৫ তারিখ রাত আনুমান ০১.৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী স্বপন মেম্বার (৪৮), পিতা- আবুল চৌধুরী, সাং- মথুরাপাড়া কলেজ গেইট, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

 

খুঁজুন