বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ধামরাইয়ের শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি আল আমিন গ্রেফতার
logo

ধামরাইয়ের শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি আল আমিন গ্রেফতার

 “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ১২ জুন ২০২৫  রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুমিন খাঁ এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাইয়ের মোঃ শফিকুল ইসলামকে(২৬) ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি আল আমিন (২৪)’কে গ্রেফতার করেছে। 

মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম মোঃ শফিকুল ইসলাম (২৬) বাড়ীতে থেকে চাকুরির চেষ্টা করে আসছিলো। টাকা পয়সা লেনদেন নিয়ে আসামিদের সাথে শফিকুলের পূর্বশত্রুতা ছিলো। গত ০৬ জুন ২০২৫  দুপরে ভিকটিম মোঃ শফিকুল ইসলাম ঈদের মার্কেট করার জন্য বাসা থেকে বের হয়। মার্কেট শেষে রাতে বাড়ী ফেরার পথে ঢাকা জেলার ধামরাই থানাধীন বিলকুশনাই গ্রামের কাঁচা রাস্তার ওপর আসামি আল আমিন ও তার সহযোগিরা মিলে ছুরিকাঘাতে হত্যা করে। 

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে ঢাকা জেলার ধামরাইা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুমিন খাঁ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আল আমিন (২৪)’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন