বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন
রাজধানী ঢাকায় সর্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত
logo

ঢাকায় সর্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত

জাতিগত ও ধর্মগত বৈষম্য দূর করে সকল ধর্মের ঐক্যের ভিত্তিতে বিশ্বভ্রাতৃত্ব ও প্রেমের রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সর্বধর্ম মিশন, বাংলাদেশ-এর উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনীস্থ বাংলাদেশ রেলওয়ে সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে “সর্বধর্ম সম্মেলন’২৫”।

সকাল ১০টা ৩০ মিনিটে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর সুভাষ সরকার ও তার দল নাম জপ ও সমবেত সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বধর্ম মিশনের প্রেসিডেন্ট শ্রীযুক্ত বাবু প্রভাত কান্তি পাল, ভাইস প্রেসিডেন্ট ও সম্মেলনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাবু পল্টন ঘোষ, রেলওয়ে পূজা মন্ডপের সেক্রেটারী শ্রী কালিকান্ত ঘোষ, সর্বধর্ম মিশনের প্রচারক বাবু সন্তোষ চন্দ্র সরকার, বাবু দুলাল দেবনাথ ও বাবু বিমল পাল, আনন্দ মহাখালী সংঘের সেক্রেটারী সত্যেন্দ্র মোহন সরকার ও সহ-সেক্রেটারী বাবু বিজয় কুমার শিব প্রমুখ। এছাড়াও মিশনের কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন আশ্রম থেকে আগত গুরু ভ্রাতা-ভগ্নী ও প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা সর্বধর্ম মিশনের প্রবর্তক শ্রীমৎ আনন্দ স্বামীজী মহারাজ, মহর্ষী মনোমোহন দত্ত ও জগৎ গুরু শ্রীমৎ লবচন্দ্র পাল মহারাজের বাণী ও আত্মজীবনী নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, “সকল ধর্ম একই সত্য ঘোষণা করে—ঈশ্বর এক ও অদ্বিতীয়। নাম-যোগ সাধনই জীবনের মুক্তি ও বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠার একমাত্র পথ।”

তারা আরো উল্লেখ করেন, সাম্প্রদায়িকতা হলো ধর্ম জীবনের শৈশবাবস্থা; আর প্রকৃত সিদ্ধাবস্থা অর্জিত হয় সকল প্রকার ভেদাভেদ পরিত্যাগের মাধ্যমে। নাম-যোগ সাধনের মাধ্যমে মনুষ্য রোগ, শোক ও মৃত্যুভয় থেকে মুক্ত হয়ে সত্যিকার অর্থে জীবন-মুক্তি লাভ করতে পারে।

সার্বিকভাবে সর্বধর্ম সম্মেলন’২৫ সকল ধর্মের ভ্রাতৃত্ব, শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

খুঁজুন