বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ঢাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান দেশী/বিদেশী মদ ও বিয়ারসহ ১ জন গ্রেফতার
logo

ঢাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান দেশী/বিদেশী মদ ও বিয়ারসহ ১ জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য, ছিনতাইকারী, চোরাকারবারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। 

এরই ধারাবাহিকতায় ২৯ মার্চ  ২০২৬ ইং তারিখ আনুমানিক ২১:৩০ ঘটিকায় সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার কাফরুল থানাধীন বাসা নং ৯৭০  পূর্ব  শেওড়াপাড়া বাসায় বিপুল পরিমাণ অবৈধ এবং অননুমোদিত দেশী/বিদেশী মদ ও বিয়ার গোপনে গুদামজাত করেছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হলে ৬৯ লক্ষ ৭০ হাজার ৮০০/- টাকা মূল্যের ১। বিদেশী মদ ৩২১.৮৪ লিটার, ২। বিদেশী বিয়ার ১৫.৮৪ লিটার, ৩। দেশী মদ ৬৩৩ লিটার ও ৪। দেশী বিয়ার ৩৩২.৬৪ লিটার, সর্বমোট ১৩০৩.৩২ লিটার দেশী/বিদেশী মদ ও বিয়ারসহ মাদক ব্যবসায়ী মোঃ আদিল হায়দার সেলিম (৫৬)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় অপর একজন মাদক ব্যাবসায়ী সৈয়দ নাহিদ ইসলাম, ম্যানেজার শিওল রেস্টুরেন্ট এন্ড বার লিমিটেড পালিয়ে যান। গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামি উভয়ে মিলে গোপনে ডিএমপি ঢাকার কাফরুল থানাধীন বিভিন্ন এলাকায়  অবৈধ মাদকদ্রব্য দেশি/বিদেশী মদ ও বিয়ার ক্রয় করে অবৈধভাবে মজুদ করতঃ ক্রয়/বিক্রয় করে আসছে।  গ্রেফতারকৃত আসামি ও  বর্ণিত আলামত সমূহ বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পলাতক আসামি সৈয়দ নাহিদ ইসলাম, ম্যানেজার শিওল রেস্টুরেন্ট এন্ড বার লিমিটেড‘কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

উদ্ধারকৃত আলামত এবং আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে ডিএমপি ঢাকার কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।  

খুঁজুন