বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খুলনা ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও সমাবেশ
logo

ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও সমাবেশ

ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ী কে নৃশংসভাবে হত্যার বিচারের দাবীতেএবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
মাগুরা জেলার সকল ছাত্র জনতা ।  

শনিবার সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়াদী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা শাখার মুখ্য সংগঠক রাকিবুল ইসলাম,জেলা যুব অধিকারের সাবেক সভাপতি উবাইদুল্লাহ বিন হাফিজ ,জেলা ছাত্র শিবিরের কলেজ শাখার ছাত্র সেক্রেটারি যুবায়ের হোসেন,ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা
উসমান গণি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মো: হুসাইন প্রমুখ।

সমাবেশে ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ী কে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানান বক্তারা এবং এ হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান তারা ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন