বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ঢাকা-৯ আসনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের উদ্যোগে মশক নিধন কর্মসূচি; মাঠে যুবদল ও ছাত্রদল নেতারা
logo

ঢাকা-৯ আসনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের উদ্যোগে মশক নিধন কর্মসূচি; মাঠে যুবদল ও ছাত্রদল নেতারা

তরিকুল ইসলাম| ঢাকা ১৮ মে, ২০২৬: রাজধানীর ঢাকা-৯ আসনের জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মশক নিধন যন্ত্র (ফগার মেশিন) ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছেন।

​প্রতিমন্ত্রীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে বাস্তবে রূপ দিতে ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায় একযোগে শুরু হয়েছে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে।

​আজ (সোমবার) প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের প্রতিনিধি হিসেবে ৭৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ি, ডোবা-নালা, খাল এবং পরিত্যক্ত স্থানে ফগার মেশিনের সাহায্যে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। একই সাথে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

​এই মশক নিধন কর্মসূচি বাস্তবায়নে মাঠে থেকে নেতৃত্ব দেন:
​শহিদুল ইসলাম বাবু (আহ্বায়ক, ৭৩ নম্বর ওয়ার্ড যুবদল)
​আসাদুজ্জামান সাগর (সদস্য সচিব, ৭৩ নম্বর ওয়ার্ড যুবদল)
​নাইমুল হোসেন কাউসার (যুগ্ম আহ্বায়ক, ৭৩ নম্বর ওয়ার্ড যুবদল)
​লোকমান হোসেন (নেতা, ৭৩ নম্বর ওয়ার্ড যুবদল)
​সাকিব হোসেন (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ৭৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল)
​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ড যুবদলের বিভিন্ন স্তরের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এ সময় যুবদল ও ছাত্রদলের নেতারা বলেন, "মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ভাই সবসময় ঢাকা-৯ আসনের মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি নিজ খরচে এই মশক নিধন সামগ্রী পাঠিয়েছেন। ৭৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি কোণায় যেন এই কার্যক্রম পৌঁছায় এবং সাধারণ মানুষ যেন ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পায়, তা আমরা নিশ্চিত করছি।"
​প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৭৩ নম্বর ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, রাজনৈতিক নেতাকর্মীদের এমন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম সারা বছরই অব্যাহত থাকবে।

খুঁজুন