বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ দেশী মদসহ মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য সাথী আক্তার গ্রেফতার
logo

দেশী মদসহ মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য সাথী আক্তার গ্রেফতার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| মাদক ব্যবসায়ী, অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক ২৩ মে ২০২৬ তারিখ ১৮৪৫ ঘটিকায় ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাধীন দক্ষিণ কমলাপুর রেলওয়ে কলোনীর ভিতরে অভিযান পরিচালনা করে ১৮৮.৫ লিটার দেশী মদসহ মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য ক| সাথী আক্তার (৩০), পিতাঃ মোঃ কাশেম, গ্রামঃ শিমুলিয়া, থানাঃ গজারিয়া, জেলাঃ মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়| উল্লেখ্য যে, ধৃত আসামিকে গ্রেফতারের সময় মাদক ব্যবসায়ী মোঃ বাবুল কৌশলে সেখান থেকে পালিয়ে যায়| ধৃত আসামি পলাতক আসামি বাবুল এর সহযোগী বলে জানা যায়|

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামি ও পলাতক আসামি বাবুল দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য দেশী মদ ক্রয় করে নিজ হেফাজতে রেখে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে| ধৃত আসামি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর এর ২৪(গ)/৪০ ধারায় অপরাধ করিয়াছে|

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

খুঁজুন