বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে
logo

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয় অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মোঃ জাদু (৪৪) নামের এক জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তি আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে।

আজ শুক্রবার ২০ জুন ভোরে হারদী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জাদুর বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি.পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ টাকা।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মো. জাদু সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, সেনাবাহিনী অভিযানে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন