বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী চুলা জ্বালানোর পর বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
logo

চুলা জ্বালানোর পর বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৪টার দিকে রায়েরবাজার মুক্তি সিনেমা হলের সামনে জিহাদ স্টোর জাহানারা ভিলা ভবনের নিচ তলার ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, শেখ নেমান, তার স্ত্রী পিংকি আক্তার, ছেলে সানাফ শেখ মাইয়ান ও শ্যালক রিয়াদ হাসান অপু।

পরিবারের সদস্যরা জানান, রাতে সেহরি করার জন্য রান্না ঘরে গিয়ে চুলা জ্বালানর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে । তাদের ধারণা, রান্না ঘর থেকে গ্যাস লিকেজ হয়ে জমে ছিল।

চিকিৎসকরা জানান, ৪ জনের মধ্যে পিংকির অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। শিশু মাইয়ান ও তার বাবা নোমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে।

খুঁজুন