বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী চোরাই পিক-আপসহ গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ
logo

চোরাই পিক-আপসহ গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মানিক চৌধুরী (৩৯)।

আজ বুধবার (১১ জুন ২০২৫ ) যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৫. ঢাকার ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রীটস্থ ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। পিকআপটির মালিক সম্ভাব্য সকল স্থানে পিকআপটি খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপির ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার রুজুর প্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মাসুম সরদার এর নেতৃত্বে ওয়ারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে  যাত্রাবাড়ী থানা এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকা হতে বাদীর চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

ওয়ারী থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মানিককে জিজ্ঞাসাবাদে জানায় সে তার অন্যান্য ২/৩ জন সহযোগীদের নিয়ে গত ৭ জুন ২০২৫. ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রীটস্থ ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে পাকা রাস্তার উপর হতে পিকআপটি চুরি করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকায় রেখে আসে। 

গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন