বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার
logo

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর বাবু বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। আকিব হোসেন আলতাফ (২০) ২। মোঃ আল আমিন (২৫) ও ৩। মোঃ মিলন (২৩)।

শুক্রবার (৩০ মে ২০২৫)  বাবু বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতয়ালি থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোতয়ালী থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় কতিপয় দুষ্কৃতকারী কোতয়ালী থানার বাবু বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে একত্রিত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আকিব, আল আমিন ও মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে তিনটি ধারালো চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা  করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই ছিনতাইকারী দলের সদস্য। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন