বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ছাত্র নেতা আবু তাহের সবুজের বাড়িতে যৌথবাহিনীর অভিযান: অস্ত্র ও ইয়াবা উদ্ধার
logo

ছাত্র নেতা আবু তাহের সবুজের বাড়িতে যৌথবাহিনীর অভিযান: অস্ত্র ও ইয়াবা উদ্ধার

মাগুরা পৌর এলাকার ভিটাশাহীর গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান, একটি তাজা কার্তুজ, একটি চাপাতি এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে  ছাত্রদল নেতা আবু তাহের সবুজ (৩৪) কে আটক করা হয়।

সূত্র মতে, গত ১৬ জুন ভোররাতে অভিযুক্ত আবু তাহের সবুজের বাড়িতে  একটি অভিযান চালানো হয়। তবে সেসময় তল্লাশিতে কিছু না পাওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুনরায় ২৪ জুন সকালে আবু তাহের সবুজ তার বাড়ির সামনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বলে জানতে পেরে ঘটনাস্থলে যৌথবাহিনী যায়। ঘটনাস্থলে গেলে প্রায় ৬০-৭০ জন মানুষের উপস্থিতি তারা লক্ষ্য করে। যদিও সেখানে কোন ব্যানার বা সংগঠিত কর্মসূচির চিহ্ন ছিল না।এসময় আবু তাহের সবুজকে আটক করে ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ফের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন