বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিনসহ আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি
logo

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিনসহ আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীতে অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও  চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬) ২। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম (৫৭) ৩।  চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার দুই মেয়াদের সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ (৭০) ৪। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নাসির আহমেদ (৬০) ৫।  ঢাকা দক্ষিণ ২৪নং ওয়ার্ড লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক কমিটির প্রচার সম্পাদক মোঃ নুরুল হক (৬২) ৬। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার ( ২ জুন  ২০২৫ ) রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকা হতে ওয়ানা মারজিয়া নিতুকে গ্রেফতার করে  ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-সাইবার বিভাগের একটি দল  উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুস সালামকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, আজ শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে নাছির উদ্দিন আহমেদকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। অন্যদিকে রবিবার (১ জুন ২০২৫, লালবাগ হতে মোঃ নুরুল হককে, রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় পল্লবী এলাকা হতে মোঃ নাসির আহমেদকে এবং ওয়ারী এলাকা হতে মোঃ সাঈদ ওরফে মাছুয়া সাঈদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। 

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন