বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ বৈষম্যবিরোধী মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
logo

বৈষম্যবিরোধী মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার

যাত্রাবাড়ী থানার আলোচিত বৈষম্যবিরোধী মামলার পলাতক আসামি সোহেল চৌধুরী ওরফে চায়না সোহেল (৫০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং- ১২/১ পার গেন্ডারিয়া, মীরহাজিরবাগ, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা-কে গ্রেফতার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ। যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল চৌধুরী (৫০) বর্তমানে ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যাত্রাবাড়ী থানার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত দুটি মামলা রয়েছে—মামলা নম্বর ২২(৮)২৪ এবং ৪৯(১১)২৪।
তদন্তে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে নাশকতা চালানোসহ বিভিন্ন সাংগঠনিক তৎপরতায় জড়িত ছিলেন। এছাড়া, গত জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত ছাত্র ও নাগরিক আন্দোলন চলাকালে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলা নং- ২২, তারিখ- ২৬/০৮/২০২৪ ইং, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড অনুসারে গ্রেফতারকৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে হাজির করার প্রক্রিয়া চলমান রয়েছে। 

মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে অপরাপর অভিযুক্তদেরকে গ্রেফতার ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন