রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে ভেজাল খাদ্যপণ্যসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সাইদুল সরকার হৃদয় (২৬) ও মোঃ তুহিনুর রহমান (৩২)।
সোমবার (২ জুন ২০২৫) যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকার একটি কারখানায় ভেজাল খাদ্যপণ্য তৈরি করে বিক্রয়ের উদ্দেশে মজুত রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সাইদুল ও তুহিনুরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে বিপুল ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়,, গ্রেফতারকৃতরা যাত্রাবাড়ী থানা এলাকায় অবৈধভাবে অস্বাস্থ্যকর ভেজাল খাদ্যপণ্য তৈরি করে ঢাকা মহানগরসহ সমগ্র বাংলাদেশে বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব