শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
জাতীয় বিদেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ
logo

বিদেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ

১৫ কার্যদিবসের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে,
বিভিন্ন দেশে প্রেস উইংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ মিশনের চার কর্মকর্তাকে।

ওই চার কর্মকর্তা হলেন- মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

গত ৭ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক উক্ত মিশনসমূহে নতুন কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়েছিল।

এতে আরও বলা হয়, বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংসে কর্মরত চার কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্যে সংশ্লিষ্ট মিশনসমূহে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশও জারি করা হয়েছে।

খুঁজুন