বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন
রাজধানী বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘‘মৃত্তিকা পদক’-২০২৬ প্রদান ও আবৃত্তি অনুষ্ঠান
logo

বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘‘মৃত্তিকা পদক’-২০২৬ প্রদান ও আবৃত্তি অনুষ্ঠান

মৃত্তিকা একাডেমি চিত্রাংকন, আবৃত্তি, সংগীত, অভিনয় প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৬ এপ্রিল ১৯৯৫ এ যাত্রা শুরু করে। সামাজিক ও সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাঁর কর্ম প্রচেষ্টায় আপনাদের সহযোগিতায় পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ চিন্তাবিদ, নির্ভীক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ইনসাফ জীবন ও আমাদের মূল্যবোধ’ আলোচনা, ‘মৃত্তিকা পদক’-২০২৬ প্রদান ও আবৃত্তি অনুষ্ঠিত হলো ৩১ জানুয়ারি, ২০২৬, শনিবার, সন্ধ্যা ৬টায়, বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ।

৯০দশকের অন্যতম কবি রানা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন কমিশনের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আজাদ সুবহানী। প্রধান আলোচক ও স্মৃতিচারণ করেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব, মৃত্তিকা একাডেমির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। আলোচক হিসেবে ছিলেন: অবসর প্রাপ্ত মেজর মোঃ ইউসুফ শরীফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন: এ্যাডভোকেট মোঃ মোজাহার আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন: কবি জেসমিন আলী ও প্রধান সহকারী চিত্রপরিচালক মো: আরিফুলজ্জামান নিপুু। 

আবৃত্তি পরিবেশন করবেন: বছিরুল আলম নান্নু ,আনোয়ার পারভেজ, রাহিমা আক্তার নীপা, শামিমা আখতার খান রুনি, নাসরীন আক্তার সোনিয়া, নীলা মন্ডল, এম. আর আলী। অনুষ্ঠান সার্বিক সহযোগিতায়: মৃদুল ইবনে হোসেন, মো: ইয়ামিন, দোলন ইমান, মোঃ আকরাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন: নাসরীন আক্তার সোনিয়া। 

এবছর মৃত্তিকা পদক-২০২৬ প্রদান করা হয় তারা হলেন: সৈয়দ আজাদ সুবহানী (আইন সেবা), মেজর মোঃ ইউসুফ শরীফ (অব:) (সমাজ সেবক), জয়নাল আহমেদ (রাজনীতিবীদ), তমা ইসলাম (অভিনেত্রী), শামিমা আখতার খান রুনি (উপস্থাপনা ও আবৃত্তিশিল্পী), নাসরীন আক্তার সোনিয়া (উপস্থাপনা ও আবৃত্তিশিল্পী), আলেয়া বেগম (সংগীত শিল্পী) , মোঃ আল আমীন (সংগীত শিল্পী), রাহিমা আক্তার নীপা (আবৃত্তিশিল্পী)।

খুঁজুন