শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা বড়াইগ্রামে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
logo

বড়াইগ্রামে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকাসক্ত ভাতিজা ও চাচাতো ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতির নির্যাতনে এক বৃদ্ধ দম্পতি প্রায় ১৫ দিন ধরে নিজ বাড়িতে গৃহবন্দী অবস্থায় ছিলেন। উপজেলার ১ নং জোয়ারী ইউনিয়নের কুমরুল গ্রামে আলহাজ্ব মোসলেম উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সরেজমিনে গেলে তাদের নিজ ঘরে আতঙ্কিত অবস্থায় পাওয়া যায়।

এর আগে ২২ নভেম্বর সকালে একা পেয়ে মাদকাসক্ত দুই ভাতিজা তৌকির ও তারেক এবং চাচাতো ভাই যুবলীগ নেতা ফিরোজ ওই বৃদ্ধ মোসলেম উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। স্ত্রী খাদিজা বেগম তাকে উদ্ধারে গেলে তাকেও মারধর করা হয়। পরে পরিবারের অন্য সদস্য ও এলাকাবাসীর সহায়তায় তারা প্রাণে রক্ষা পান। ঘটনার পর থেকে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসায় তারা বাড়ির বাইরে বের হতে পারেননি। অসুস্থ হওয়া সত্ত্বেও চিকিৎসা নিতে না পেরে তারা ঘরেই বন্দী ছিলেন।

ঘটনার পর ২৪ নভেম্বর বৃদ্ধ দম্পতির জামাতা, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর এক কর্মকর্তা, বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গণমাধ্যমকর্মীদের নজরে এলে সাংবাদিকদের সহযোগিতায় বৃদ্ধ দম্পতি অবশেষে ঘর থেকে বের হতে সক্ষম হন।

এ ঘটনায় দম্পতির একমাত্র ছেলে মাসুম আহমেদও বড়াইগ্রাম থানায় পুনরায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের বাড়িতে পাওয়া যায়নি এবং মুঠোফোনেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) গোলাম সারোয়ার হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তারা সিনিয়র সিটিজেন হিসেবে সকল ধরনের আইনি সহায়তা পাবেন।

খুঁজুন