বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত হোসেন বাক্কা গ্রেফতার
logo

আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত হোসেন বাক্কা গ্রেফতার

আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কা (৩৬) কে গ্রেফতার করেছে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। রবিবার (১ জুন ২০২৫) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য এবং নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গত ০৯ ফেব্রুয়ারি ২০২৫, সময় রমনা মডেল থানাধীন রমনা পার্কের হোটেল ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন পার্কের ভিতরের অংশে রাষ্ট্রের অখন্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দানের নিমিত্তে ষড়যন্ত্র মূলক মিটিং করার ঘটনায় ডিএমপি রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত মেশকাত উক্ত মামলার অন্যতম এজাহার নামীয় আসামি। 

গ্রেফতারকৃত মেশকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন