বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার
logo

আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ নাইমুর রহমান(২২), ২। হারুন(২৪) ও ৩। আলামিন মোল্লা(২০)।

সোমবার (৭ জুলাই ২০২৫ খ্রি.) ভোর ০৫:৪৫ ঘটিকায় শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের উপর হতে তাদের গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর ০৫:৪৫ ঘটিকার সময় জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫/৩০ জন লোক সরকার বিরোধী মিছিল করতে থাকে। রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। ঘটনাস্থল হতে পুলিশ নাইমুর, হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেফতার করতে সমর্থ হয় এবং অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন