র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ১২ জুন ২০২৫ তারিখ দুপরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কবিরপুরে রেডিও সেন্টারের বাউন্ডারির ভিতরে চাঞ্চল্যকর ক্লুলেস শিক্ষার্থী আনন্দ রয় বাসফোর (২০) হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় আহমেদ (৪২)’কে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরণ এবং গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম আনন্দ রয় বাসফোর (২০) জিরানী মান্নান ডিগ্রী কলেজের এইসএসসি ২য় বর্ষের একজন শিক্ষার্থী। গত ০৮/০৬/২০২৫ তারিখ রাতে ভিকটিম তার বন্ধুদের সাথে কালিয়াকৈর পিকনিকে যাওয়ার কথা বলে বাসা হতে বাহির হয়ে যায়। আসামী হৃদয় আহমেদ ও তার সহযোগীরা ছিনতাই এর উদ্দেশ্যে ভিকটিম আনন্দ রয় বাসফোর এর সাথে থাকা আইফোন ও নগদ ১০,০০০/- টাকা ছিনিয়ে নিয়ে হত্যা করে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও সেন্টারের বাউন্ডারির ভিতরে ডোবার পানিতে ফেলে চলে যায়।
উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং গত ১১ জুন ২০২৫ এ সংক্রান্তে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হৃদয় আহমেদ (৪২)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-খবরপ্রতিদিন/ সি.ব