বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ৮২ কেজি গাঁজাসহ রাজধানীর ধোলাইপার থেকে ৪ জন আটক
logo

৮২ কেজি গাঁজাসহ রাজধানীর ধোলাইপার থেকে ৪ জন আটক

অদ্য ২৯/০৫/২০২৫ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন ধোলাইপাড় মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪,৬০,০০০/- (চব্বিশ লক্ষ ষাট হজার) টাকা মূল্যমানের ৮২ (বিরাশি) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম 

১। মো: ইউসুফ (৩৭), পিতা- মৃত সিদ্দিক রহমান, সাং- মানুরা, ২। মোঃ রাসেল মাহমুদ (২৫), পিতা- রুপ মিয়া, সাং- বাগড়া, ৩। মোঃ সুজন (২০), পিতা- মোঃ বারেক, সাং- ছাতিয়ানী ও ৪। সাইফুল ইসলাম সাব্বির (২১), পিতা- শরিফুল ইসলাম, সাং- মাদবপুর, সর্ব থানা- ব্রাক্ষণপাড়া, জেলা- কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১ টি পিকআপ জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। 

গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন