বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ৮ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা, ও ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ
logo

৮ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা, ও ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল নেশা জাতীয় ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ হানিফ ভূঁইয়া (৪১)। 

বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক বিকাল ৪:৩৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সবুজবাগ থানাধীন মানিকদিয়া তিতাস রোড সংলগ্ন একটি বাড়ির সামনে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান চালায় সবুজবাগ থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ হানিফকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারির সদস্য। সে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর সবুজবাগ  এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

খুঁজুন