বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ
logo

৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ

রাজধানীর রেলওয়ে কলোনি এলাকা থেকে ৭০০ (সাতশত) পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ বাছেদ (৪৪) ও ২। মোছাঃ তানিয়া (৩৭)

শনিবার (১১ এপ্রিল) আনুমানিক ১:০৫ ঘটিকায় শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশের একটি আভিযানিক দল রেলওয়ে কলোনি এ-টাইপ ১৬ নং বিল্ডিং এর ১ম সিঁড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে ৭০০ (সাত শত) পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খুঁজুন