বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ৬২ টি চোরাই মোবাইল ফোনসহ চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ
logo

৬২ টি চোরাই মোবাইল ফোনসহ চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬২ টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। এমদাত ওরফে ইদদাত শেখ (৫৩) ২। মোঃ ফারুক (৪৩) ৩। আবু বক্কর সিদ্দিক (৪৫) ৪। মোঃ রুবেল (৩৯) ৫। আব্দুর রাজ্জাক (৪৪) ৬। মোঃ মিজান (৫১) ৭। মোঃ আলমগীর (৪৮) ৮। মোঃ মামুন (৪৫) ৯। মোঃ রাশেদ (৩৫) ১০। মোঃ শামসুল হক মিলন (৬৫) ১১। দীন ইসলাম (৪৭) ও ১২। মোঃ সাইদুল ইসলাম (২৩)।

বুধবার (২৪ মার্চ) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং মহাসড়কের শনির আখড়া ব্রিজের ঢালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন মডেলের চোরাই ৬২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা  দেশের বিভিন্ন স্থান হতে মোবাইল ফোন চোরদের নিকট হতে চোরাই মোবাইল ফোন কমদামে সংগ্রহ করে যাত্রাবাড়ী থানা এলাকাসহ ঢাকা শহরে বিভিন্ন স্থানে বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন