বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ৫৫২ বোতল বিদেশী মদ এবং ১টি পিক-আপ সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

৫৫২ বোতল বিদেশী মদ এবং ১টি পিক-আপ সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকাল ০৭.১৫ ঘটিকায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার খিলক্ষেত এলাকায় বিপুল পরিমাণ মাদকের বড় চালান নিয়ে গমন করতে পারে এমন সংবাদে র‌্যাবের আভিযানিক দল ডিএমপি, খিলক্ষেত থানাধীন এলাকায় অবস্থান করেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের আভিযানিক দলটি মাস্তুুল চেকপোষ্ট এর সামনে কাঞ্চন সেতু লেখা লোকেশন বোর্ডের নীচে পাকা রাস্তার উপর” চেকপোষ্ট স্থাপন করে হলুদ রংয়ের ০১টি পিক-আপ তল্লাশী করে বিপুল পরিমাণ বিদেশী মদ পাওয়া যায়। ধৃত আসামী মোঃ শাহ আলম (৪৫), পিতা-মৃত ইউনুস আলী, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, এ/পি-পশ্চিম জাফরাবাদ, মোহাম্মদপুর, ডিএমপি,  ঢাকাকে জিজ্ঞাসাবাদে কোন বৈধ কাগজ দেখাতে পারে নাই। এসময় ধৃত আসামীর নিকট হতে ৫৫২ বোতল (৪৩২ লিঃ) বিদেশী মদসহ ০১টি পিক-আপ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন