র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ১৩ মে ২০২৫ তারিখ রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯ কেজি গাঁজাসহ নিন্মোক্ত ০৪ জন মাদক কারবারি'কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
(ক) আঁখি আক্তার (২৫), জেলা-ঢাকা।
(খ) রুমা আক্তার (৩০), জেলা-ঢাকা।
(গ) ইয়াসমিন @ ইয়ামিন (৩০), জেলা-ঢাকা।
(ঘ) মোঃ আরমান (৩৫), জেলা-ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর পল্লবী থানাসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
-খবরপ্রতিদিন/ সি.ব