বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সংহতি
logo

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সংহতি

আজ ২২ নভেম্বর'২৫ শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় বৃদ্ধির আন্দোলনে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
WhatsApp Image 2025-11-22 at 9.07.46 PM.jpeg 47.45 KB
এসময় শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, এ ধরনের তড়িঘড়ি সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ মাত্র ৪০ দিনের ব্যবধানে নির্ধারণ করায় সারা দেশের পরীক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিসিএস হলো দেশের অন্যতম প্রতিযোগিতামূলক ও দীর্ঘমেয়াদি প্রস্তুতিনির্ভর একটি পরীক্ষা-যেখানে সাধারণত তিন থেকে ছয় মাস পর্যন্ত প্রস্তুতির সময় দেওয়া হয়।

কিন্তু এবার পূর্বঘোষিত নিয়ম ও প্রথা ভেঙে হঠাৎ করে অস্বাভাবিক দ্রুততার সাথে লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। যা পরীক্ষার্থীরা স্বজনপ্রীতি, রাজনৈতিক উদ্দেশ্য ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের ফল বলে মনে করছেন। এতে বিশেষ করে প্রথমবার অংশগ্রহণকারী ও নতুন পরীক্ষার্থীরা চরম ক্ষতিগ্রস্ত হবেন, তাদের স্বাভাবিক প্রস্তুতি প্রক্রিয়া ব্যাহত হবে এবং ন্যায়পূর্ণ প্রতিযোগিতা বাধাগ্রস্ত হবে।

তিনি আরো বলেন, একটি সুষ্ঠু, ন্যায়সংগত ও শিক্ষার্থী-বান্ধব পরীক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা পিএসসি-র নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। প্রস্তুতির ন্যূনতম সময় না দেওয়া, পরীক্ষার্থীদের মতামত উপেক্ষা করা এবং হঠাৎ করে তারিখ ঘোষণা করা-এসবই পরীক্ষাকে বিতর্কিত এবং অস্বচ্ছ করে তোলে। দেশের মেধাবী তরুণদের ভবিষ্যৎ নিয়ে এমন অবিচার কাম্য নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যৌক্তিক দাবি আদায়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে সমর্থন অব্যাহত রাখবে।

অতএব, পরীক্ষার্থীদের বাস্তব প্রস্তুতি-পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবিলম্বে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে একটি বাস্তবসম্মত, গ্রহণযোগ্য ও যৌক্তিক সময়ে পুনর্নির্ধারণ করতে হবে। আমরা আশা করি, পিএসসি পরীক্ষার্থীদের আবেদনকে সম্মান জানিয়ে স্বচ্ছতা, ন্যায্যতা ও শিক্ষার্থী-সহায়ক মনোভাব প্রদর্শন করবে এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত আর চাপিয়ে দেবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, দাওয়াহ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিল , অর্থ ও কল্যান সম্পাদক এস এম কামরুল ইসলাম, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস, কার্যনির্বাহী সদস্য তুহিন মালিক, কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক সাঈফ মুহাম্মাদ আলাউদ্দীন সহ ঢাকাস্থ ক্যাম্পাস নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন