বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা
logo

৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ দুলাল (৪৮)।  

শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৫:১৫ ঘটিকায় শাহবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ।
 
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম শাহবাগ থানাধীন শাহবাগ মোড় এলাকার ফুল মার্কেট কবিরের ভাতের হোটেলের সামনে অভিযান পরিচালনা করে দুলালকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দুলাল মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন