বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ২৫ শতাংশ ঢাকার সাত পাম্পে অকটেন সরবরাহ বাড়ালো বিপিসি
logo

২৫ শতাংশ ঢাকার সাত পাম্পে অকটেন সরবরাহ বাড়ালো বিপিসি

আজ বুধবার (২২ এপ্রিল) থেকে রাজধানীর ফুয়েল পাস চালু থাকা সাতটি পেট্রোল পাম্পে অকটেন সরবরাহ ৫ শতাংশ বাড়িয়ে মোট ২৫ শতাংশ অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সকাল থেকেই নির্ধারিত এসব পাম্পে নতুন হার অনুযায়ী জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।

যে সাতটি পাম্পে এ সুবিধা চালু হয়েছে সেগুলো হলো— আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুসসালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।

বিপিসি জানায়, মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের অংশ হিসেবে প্রথমে সাতটি পাম্পে পাইলটিং কার্যক্রম চালানো হয়। পরবর্তীতে ২১ এপ্রিল থেকে এসব পাম্পে অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে জ্বালানি সরবরাহ কার্যক্রম চালু করা হয়।

খুঁজুন