বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ২৪ ঘন্টায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্য গ্রেফতার
logo

২৪ ঘন্টায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ৩২নং ওয়ার্ড যুব লীগের সাবেক সভাপতি মো. আরমান (৫৩) ২। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭, ৬৮, ৬৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল ৩। ২নং গুলিস্তান ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল (৪৫) ও ৪।আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মেডিকেল কলেজ ইউনিট সদস্য মো. সুমন (৩৫)।

ডিবি সূত্রে জানা যায়, রোববার (১১ মে ২০২৫ ) রাজধানীর চকবাজার থানার চম্পাতলি এলাকা হতে মো. আরমানকে গ্রেফতার করে ডিবি সাইবার ইউনিটের একটি টিম। অন্যদিকে রোববার ডিবি-উত্তরা বিভাগের একটি দল  মোহাম্মদপুর থানাধীন সানরাইজ প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মাহফুজা আক্তার হিমেলকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরো জানা যায়, রোববার পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে মো. মোজাম্মেল ও মো. সুমনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। 
 
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খুঁজুন