বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ
logo

২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে মেটলাইফ বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণ বীমা দাবি
নিষ্পত্তি করেছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করে।

মেটলাইফের দাবি নিষ্পত্তির হার ৯৭.৭৯ শতাংশ যা সর্বোচ্চ হার গুলোর মধ্যে অন্যতম । নিষ্পত্তি করা বীমা দাবির মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত দাবির পরিমাণ ছিল ২৩৭ কোটি টাকা, মৃত্যুজনিত দাবির পরিমাণ ১৪০ কোটি টাকা এবং মেয়াদ পূর্ণ ও আংশিক মেয়াদ পূর্ণসহ অন্যান্য দাবির পরিমাণ ছিল মোট ২ হাজার ৫১৮ কোটি টাকা।

বিগত ৫ বছরে অর্থাৎ ২০২০ থেকে ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশ ১১ হাজার ৪ শ’ কোটিরও বেশি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “মেটলাইফ প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ বীমা দাবির নিষ্পত্তি এরই প্রমাণ। আমাদের গ্রাহকদের

প্রয়োজনের আমরা সবসময় তাদের পাশে রয়েছি, প্রতিটি দাবি পরিশোধই আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন। কোম্পানি ভিত্তিক দাবি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন:
https://idra.org.bd/sites/default/files/files/idra.portal.gov.bd/miscellaneous_info/4e6090be_d3b4_
4a46_bd9f_0d27a130d711/2025-05-15-11-53-c663ca0ae44f9cf768d46ab5da226a6d.pdf

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন